Faruque Khan
Executive Editor
প্রকাশ: ২০২৬-০১-১০ ১৭:৫৫:১৭ || আপডেট: ২০২৬-০১-১০ ১৭:৫৫:১৮
বান্দরবান প্রতিনিধি:
প্রত্যন্ত পাহাড়ী এলাকার হত-দরীদ্র কচিকাঁচা শিশুদের মাঝে বিনামূল্যে পাঠ্য বই, শিক্ষা সহায়ক সামগ্রী ও শীত নিবারনের চাদর বিতরণের মাধ্যমে হাসি ফুটিয়েছে সুয়ালক ইউনিয়ন সরকারি চাকরিজীবি কল্যাণ সমিতি।
১০ জানুয়ারী বান্দরবানের সুয়ালক ইউনিয়নাধীন উত্তর সুলতানপুর গ্রামের দারুল কুরআন ইসলামীয়া ইবতেদায়ী মাদ্রাসায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক হাফেজ মাওলানা শহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সুয়ালক ইউনিয়ন সরকারি চাকরিজীবি কল্যাণ সমিতির সভাপতি মো: নুর হোসেন। বিশেষ অতিথি ছিলেন বান্দরবানের মানবিক কন্টেন্ট ক্রিয়েটর উম্মে হুমায়রা, আয়োজক সংগঠনটির ফিন্যান্স সেক্রেটারী ফারুক খান তুহিন, দপ্তর সম্পাক থুই শিং হ্লা মার্মা, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি কাজী মো: আজিজ উদ্দিন, সহ সভাপতি মাওলানা জুনাঈদ আনসারি, অর্থ সম্পাদক রফিক উল্লাহ ভূঁইয়া, আলমগীর হোসেন, এমআর আমিনুর রশিদ বাবু, আরমান উদ্দিন, আব্দুল খালেক, আবু বক্কর প্রমুখ।

বক্তারা বলেন, পাহাড় বেষ্টিত প্রত্যন্ত এলাকায় খেটে খাওয়া মানুষের সন্তানেরা প্রতিষ্ঠানটিতে কুরআনের তালিম নিচ্ছে। কিন্তু অর্থাভাবে গত বছর প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। ফলে প্রায় ১৮০ জন শিক্ষার্থী পড়ালেখা বঞ্চিত হয়ে পড়ে। ২০২৬ শিক্ষাবর্ষে সবার সহযোগিতায় পূনরায় চালু হয়েছে প্রতিষ্ঠানটি।

বছরের শুরুতে প্রতিষ্ঠানটির পাশে সহযোগিতার হাত বাড়ানোর জন্য সুয়ালক ইউনিয়ন সরকারি চাকরিজীবি কল্যাণ সমিতি ও কন্টেট ক্রিয়েটর উম্মে হুমায়রার প্রতি কৃতজ্ঞতা জানান মাদ্রাসাটির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।