admin
প্রকাশ: ২০১৭-১১-০৭ ০১:১২:৪৯ || আপডেট: ২০১৭-১১-০৭ ০১:১২:৪৯

বীর কন্ঠ ডেস্ক:
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করার সময় পাঁচ বিদেশি সহ ২৬ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে ওই পাঁচ বিদেশিকে মুচলেকা দিয়ে ছেডে দেয়া হয়েছে। তবে ১০ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১১ জনকে পুলিশ আটক রেখে জিজ্ঞাসাবাদ করছে।
পুলিশের উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) চাই লাউ মার্মা জানিয়েছেন, রোহিঙ্গা শিবিরে বিকেল পাঁচটার পরে বাইরের লোকজনের চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। সরকারি এই নিষেধাজ্ঞা অমান্য করে ৪ বৃটিশ ও ১ চীনা নাগরিক সহ ২৬ জন সন্দেহজনক ভাবে ঘুরাফের করছিলো। সোমবার রাতে কক্সবাজারের অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট খালেদ মাহমুদের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে পাঁচ বিদেশিকে মুচলেখা রেখে ছেড়ে দেয়া হয়।
এ ছাড়া আটক বাকি ২১ জনের মধ্যে ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। বাকি ১১ জনকে উখিয়া থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।— পরিবর্তন