চট্টগ্রাম, , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

admin

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ সোহরাওয়ার্দীর সমাবেশে প্রধান অতিথি খালেদা জিয়া

প্রকাশ: ২০১৭-১১-০৮ ১৪:২৭:৩১ || আপডেট: ২০১৭-১১-০৮ ১৪:২৭:৩১

 

বীর কন্ঠ ডেস্ক:

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ১২ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশের প্রধান অতিথি হিসেবে থাকছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

 

 

বুধবার দুপুরে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

এই সমাবেশ সফল করতে ঢাকা ও আশপাশের জেলার নেতাদের নিয়ে বুধবার যৌথসভা করেন বিএনপি মহাসচিব।

 

সভা শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১২ নভেম্বরের জনসমাবেশ আমাদের কাছে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শান্তিপূর্ণভাবে এ সমাবেশ করতে চাই।

 

জনসমাবেশ সফল করতে সরকারের সর্বাত্মক সহযোগিতা চেয়ে তিনি বলেন, তারা (আওয়ামী লীগ) সব সময় বলে, রাজনৈতিক কর্মসূচিতে তারা বাধা দেন না। আশা করি তারা আমাদের শান্তিপূর্ণ এ সমাবেশের অনুমতি দেবেন।

 

সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, আহমদ আজম খান, আমানউল্লাহ আমান, খায়রুল কবির খোকন, শহীদউদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ উপস্থিত ছিলেন।– যুগান্তর

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *