admin
প্রকাশ: ২০১৭-১১-০৮ ১৬:১৩:১৩ || আপডেট: ২০১৭-১১-০৮ ১৬:১৩:১৩

বীর কন্ঠ ডেস্ক:
চট্টগ্রামের রাউজান উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ আবু নাছের (২৯) নামের একজনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (০৭ নভেম্বর) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ওই উপজেলার উরকিরচর ইউনিয়নের জিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
আবু নাছের রাউজান উপজেলার পশ্চিম গুজারা ইউনিয়নের বাসিন্দা আব্দুস শুক্কুরের ছেলে।
মিমতানুর রহমান বলেন, ‘ জিয়া বাজার সংলগ্ন আব্দুল খালেকের চা দোকানের সামনে অভিযানে পরিচালনা করা হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা নাছেরকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। গ্রেফতার আসামি এবং উদ্ধারকৃত অস্ত্র পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।’ –বাংলা ট্রিবিউন