চট্টগ্রাম, , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

admin

চকরিয়ায় ইয়াবা সহ দুই মাদক ,ব্যবসায়ি গ্রেফতার

প্রকাশ: ২০১৭-১১-১২ ২১:৫২:০৯ || আপডেট: ২০১৭-১১-১২ ২১:৫২:০৯

চকরিয়া অফিস:

চকরিয়ায় ইয়াবা ও প্রাইভেট মাইক্রোবাস সহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩’শ ৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের বানিয়াছড়া থেকে গাড়িসহ তাদের আটক করা হয়। 

 

এদিন সন্ধ্যায় হাইওয়ে পুলিশের এসআই সুমন পাটোয়ারি বাদি হয়ে থানায় মাদক আইনে মামলা দায়ের করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- নঁওগা জেলার পাংশা উপজেলার পতœীতলা এলাকার অহিদ মন্ডলের ছেলে ও গাড়ির চালক অহিদুল ইসলাম প্রকাশ ওহিদুল (২৮) ও একই এলাকার আফজাল হোসেনের ছেলে আখতারুল ইসলাম (৩৬)।

 

চিরিংগা হাইওয়ে পুলিশের সার্জেন্ট নুরে আলম বলেন, ইয়াবা পাচারের সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশের এসআই সুমন পাটোয়ারির নেতৃত্বে একদল পুলিশ বানিয়াছড়া এলাকায় চেকপোস্ট বসায়। এসময় কক্সবাজার থেকে চট্টগ্রামমুখি প্রাইভেট মাইক্রোবাস গাড়িতে তল্লাশি চালালে গাড়ির টুলবক্সের ভিতর থেকে ৩’শ ৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় গাড়ির চালকসহ দুইজনকে গ্রেফতার করা হয়। এঘটনায় এসআই সুমন পাটোয়ারি বাদি হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *