চট্টগ্রাম, , রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

admin

রাঙামাটির মানিকছড়ি সেনা ক্যাম্প এলাকায় একটি লোকাল বাস উল্টে গিয়ে একজন নিহত 

প্রকাশ: ২০১৭-১১-১৫ ১৭:৪৩:২০ || আপডেট: ২০১৭-১১-১৫ ১৭:৪৩:২০

 

বীর কন্ঠ ডেস্ক:

রাঙামাটির মানিকছড়ি সেনা ক্যাম্প এলাকায় একটি লোকাল বাস উল্টে গিয়ে একজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢালু যায়গায় নামতে গিয়ে বাসটি উল্টে গিয়ে হতাহতের এই ঘটনা ঘটে। বাসটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল।

 

বুধবার (১৫ নভেম্বর) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত বাসযাত্রীর নাম তপনি বেগম। আহতদের মধ্যে দুইজনকে চট্টগ্রামে রেফার্ড করা হয়েছে। কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাঙামাটির সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার হতাহতের খবর নিশ্চিত করেছেন।

 

রাঙামাটি কোতোয়ালি থানার ওসি সত্যজিৎ বড়ুয়া  বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে বাসটি দ্রুত বেগে নামার কারণে উল্টে গেছে। বাসটি ড্রাইভার চালাচ্ছিল নাকি হেলপার চালাচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।’–  বাংলা ট্রিবিউন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *