admin
প্রকাশ: ২০১৭-১১-১৭ ১৮:৪৯:১১ || আপডেট: ২০১৭-১১-১৭ ১৮:৪৯:১১

সুজন দাশ :
স্বাধীনতার পর থেকে এদেশে নানান ভিত্তিহীন ইস্যুতে বার বার নির্যাতনের স্বীকার হয়েছে সংখ্যালগুরা। এরই ধারা বাহিকতায় রংপুরের হিন্দু পল্লীতে হামলা করা হয়।
বাংলাদেশ হিন্দু মহাজোটের কর্মসুচির অংশ হিসেবে রংপুর জেলার তারাগঞ্জের হরিকল ঠাকুর পাড়ায় ধর্ম অবমাননার গুজব তৈরী করে হিন্দুদের উপর ভয়াবহ সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবীতে লোহাগাড়া হিন্দু মহাজোটের উদ্যোগে আয়োজিত সমাবেশে এমনটাই দাবী করে উক্ত সংগঠনের স্থানীয় নেতারা।
সম্প্রতি রংপুরে গুজব ছড়িয়ে হিন্দু বাড়ীতে হামলার প্রতিবাদে, আজ ১৭ ই নভেম্বর সকালে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্টিত হয়েছে। মানব বন্ধন পরবর্তী সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু মহাজোট লোহাগাড়া শাখার সভাপতি বাবু হরিশংকর দাশ গুপ্ত। সংগঠনের সাধারণ সম্পাদক রাজু ধর রাজের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন সংগঠনের যুগ্ন সম্পাদক ডাঃ রাজিব রুদ্র,সাংগঠনিক সম্পাদক খোকন চন্দ্র দাশ, যুগ্ন সাংগঠনিক সম্পাদক বাপ্পা দাশ,ডাঃ উজ্জল দাশ গুপ্ত, সুজন দাশ, ডাঃ তপন শীল,তপন দাশ,দেবাশীষ ধর টুলু,ছোটন দাশ,অনুপ দাশ গুপ্ত, নিতাই চৌধুরী, মিথুন ধর, রনধির দেব নাথ ও সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক কণক ধরসহ আরো অনেকেই।
মানববন্ধনে বক্তারা রংপুর জেলার ঠাকুর পাড়ায় হিন্দুদের উপর ভয়াবহ সাম্প্রদায়িক হামলার ঘটনার তীব্র নিন্দা জানান। এবং দোষীদের দ্রুত আইনের আওতার আনার জোর দাবী জানিয়েছেন বাংলাদেশ হিন্দু মহাজোটের লোহাগাড়া উপজেলা শাখার সকল নেতৃবৃন্দরা।
সমাবেশে তরুন নেতারা আরো দাবী করেন ফেইসবুকে গুজব ছড়িয়ে পরিকল্পিত ভাবে এ হামলা গুলো করা হচ্ছে। আজ পর্যন্ত কোন গুজবের সত্যতা প্রমানিত না হলেও রসরাজের মতো নির্দোষ টিটু রায়কে ও অযথা আইনি জটিলতায় কারাভোগ করতে হচ্ছে। এ পরিকল্পিত হামলার নীল নকশা প্রনয়ন কারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার ব্যবস্থা করা হোক যাতে এ দেশে সংখ্যা লগুরা নিরাপত্তাহীনতায় না ভুগে।