admin
প্রকাশ: ২০১৭-১১-১৯ ১৪:১৪:৫৩ || আপডেট: ২০১৭-১১-১৯ ১৪:১৬:২৩

নাজিম উদ্দীন রানা,বিশেষ প্রতিনিধি:
বান্দরবান পার্বত্য জেলাধীন অাজিজনগর চাম্বি মফিজ বাজারের সাম্প্রতিক পরিস্হিতি,অাইন শৃংখলার মারাত্বক বিপর্যয়,মাদক ও গাজার চালান সহ বিবিধ বিষয়ের অালোকে অাইন শৃংখলার সার্বিক পরিস্হিতি নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অাজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অাজিজনগর ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি জনাব মোঃ জসিম উদ্দীন কোং,র সভাপতিত্বে,চাম্বি মফিজ বাজার ব্যবসায়ী কল্যান সমবায় সমিতির সাবেক সাধারন সম্পাদক অামজাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন লামা থানার অফিসার ইনচার্জ জনাব অানোয়ার হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন লামা উপজেলা সমবায় কর্মকর্তা জনাব জাবেদ মীরজাদা,অাজিজনগর ইউনিয়ন অাওয়ামীলীগের সাবেক সভাপতি জনাব রফিক অাহামদ চৌধুরী,অাজিজনগর ইউনিয়ন অাওয়ামীলীগের সহ-সভাপতি মোক্তার অাহামদ চৌধুরী।বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতা শিক্ষক সৈয়দ শাহনেওয়াজ বিশিষ্ট ব্যবসায়ী ও অাওয়ামীলীগ নেতা মহিউদ্দীন সওদাগর,চাম্বি মফিজ বাজার ব্যবসায়ী কল্যান সমবায় সমিতি লিঃ,র সাধারন সম্পাদক সৈয়দ খালিদ মাহমুদ,ব্যবসায়ী নেতা ও সাংবাদিক মোঃ সোহাগ মিয়া প্রমুখ.।

সভায় বক্তারা সাম্প্রতিক সময়ে চাম্বি মফিজ বাজারে অাইন শৃংখলার চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।প্রধান অতিথি লামা থানার অফিসার ইনচার্জ জনাব অানোয়ার হোসেন অাইনশৃংখলার ক্ষেত্রে এ ধরনের মতবিনিময়ের অায়োজকদের ধন্যবাদ জানান।তিনি বলেন পুলিশ জনগনের বন্ধু ও সেবক।অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগনকে এগিয়ে অাসতে হবে।তবেই অপরাধ দমন সহজ হবে।তিনি অাইনশৃংখলা রক্ষায় তার সর্ব্বোচ্চ সহযোগিতার অাশ্বাস দেন।