চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

admin

চকরিয়া মজিদ বলি হত্যা মামলা অন্যতম আসামি গ্রেফতার, স্বীকারোক্তি প্রদান

প্রকাশ: ২০১৭-১১-১৯ ২২:০৪:৩৯ || আপডেট: ২০১৭-১১-১৯ ২২:০৪:৩৯

মিজবাউল হক, চকরিয়া অফিস:

চকরিয়া পৌরসভার করাইয়াঘোনা গ্রামের মৃত ওমর আলীর ছেলে আওয়ামীলীগ নেতা আবদুল মজিদ (৭৫) প্রকাশ মজিদ বলি হত্যা মামলার অন্যতম আসামী মোঃ নুরু প্রকাশ নুরুল কাদের (৪২) কে আটক করেছে পুলিশ। মোঃ নুরু একই এলাকার কবির আহমদের ছেলে। শনিবার ১৮নভেম্বর সন্ধ্যায় পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) কক্সবাজার এর উপ পরিদর্শক (এসআই) শাহেদ উল্লাহ নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করেন। এসআই শাহেদ উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া উপজেলার দরবেশকাটা বাজার এলাকা থেকে আওয়ামীলীগ নেতা আবদুল মজিদ হত্যা মামলার এজাহারনামীয় ৮নং আসামী মোঃ নুরুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তিনি স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন। 

 

পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (এডি.এসপি) মোঃ মনিরুজ্জামান বলেন, গত বছরের ৪ অক্টোবর ভোররাত ৩টার দিকে আওয়ামীলীগ নেতা আবদুল মজিদকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছোট ছেলে ছাত্রলীগ নেতা মিজানুর রহমান বাদী হয়ে ৮জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। তিনি আরো বলেন, এজাহারনামীয় আসামী মোঃ নুরুকে গ্রেফতারের পর তিনি চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন। আদালত জবানবন্দি আমলে নিয়ে গ্রেফতারকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *