admin
প্রকাশ: ২০১৭-১১-২০ ২১:৩০:৩৭ || আপডেট: ২০১৭-১১-২০ ২১:৩০:৩৭

মোঃ এরশাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা বিএনপি ও সহযোগী অংগসংগঠনের উদ্যোগে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিনের অনুষ্ঠান কেক কেটে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে পালন করা হয়। 
২০শে নভেম্বর (সোমবার) বিকেলে উপজেলার অামিরাবাদ ষ্টেশনস্থ সিকদার সেন্টার প্রাঙ্গণে অনুষ্ঠিত তারেক রহমানের ৫৩তম জন্মদিনের অনুষ্ঠানে
প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রচার সম্পাদক লায়ন নাজমুল মোস্তাফা অামিন,বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহ-সম্পাদক আবু সেলিম, লোহাগাড়া বিএনপির সাংগঠনিক সম্পাদক অাবু সাঈদ চৌধুরী (টিটু) যুবদলের সাধারণ সম্পাদক অাব্দুশুক্কুর,
উপজেলা ছাত্রদলের সভাপতি ফৌজুল কবির ফৌজলু, সাধারণ সম্পাদক অারফাত হোসাইন,
কামাল, রবেল,মমতাজ সহ উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদলের নেতৃবৃন্দরা।