চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

admin

লামায় পাহাড়ে গরু চড়াতে গিয়ে লাশ হয়ে  ফিরলেন বৃদ্ধা

প্রকাশ: ২০১৭-১১-২১ ২০:০৮:৩১ || আপডেট: ২০১৭-১১-২১ ২০:০৮:৩১

বেলাল আহমদ,বিশেষ  প্রতিনিধি:

বান্দরবানের লামায় পাহাড়ে গরু চড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন বৃদ্ধা আবুল কালাম (৭৫)। মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের নুনারঝিরি এলাকায় এই ঘটনা ঘটে। সে নুনারঝিরি এলাকার মৃত আনা মিয়ার ছেলে। 

নিহতের বড় ছেলে মো: ইসমাইল জানান, গরু নিয়ে সবসময় পাহাড়ে চড়াতে যেতেন তার বাবা। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার বেলা ১১টায় গরু নিয়ে বাড়ির পশ্চিম পাশে পাহাড়ে যায়। বেলা ২টার দিকে গরুগুলো বাড়িতে ফিরে আসে, কিন্তু তার বাবা ফিরেনি। আমরা ভেবেছিলাম গরুগুলো বাড়ির দিকে পাঠিয়ে দিয়ে বাবা অন্য কোন কাজ করছে। সন্ধ্যা ঘনিয়ে এলে বাড়ির পার্শ্ববর্তী জনৈক শাহিনা ও নাছিমা  খবর দেয় বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে আমার বাবা পাহাড়ে রাস্তার পাশে পড়ে আছে। আমরা দ্রুত গিয়ে দেখি বাবা উপুড় হয়ে মরে পড়ে আছে। বাবার প্রচন্ড প্রেসার ছিল। পাহাড়ে যাবার সময় হয়ত প্রেসার বেড়ে গিয়ে  পাহাড়ের উপর থেকে  পড়ে তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *