admin
প্রকাশ: ২০১৭-১১-২১ ২০:১৭:৪০ || আপডেট: ২০১৭-১১-২১ ২০:১৭:৪০

লোহাগাড়া অফিস:
লোহাগাড়া উপজেলার চরম্বায় পারুল আক্তার মুন্নি (২৬) নামে ৩ সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (২০ নভেম্বর ) রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের উত্তর চরম্বা সুফিয়াবাদ মিয়াজি কাজীর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে ৩ সন্তানের জননী পারুল আক্তার মুন্নি সবার আজান্তে বাড়িতে বিষপান করে। বিষপান করার পর বাড়ির ভিতরে থাকা বড় মেয়ে ইশফা চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশংকা জনক দেখা দিলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে । পরে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহত মুন্নির মেয়ে ২য় শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী ইশফা জানিয়েছেন, চাচা আব্দুল মাবুদ ও চাচী নিলু আক্তার আলমারিতে থাকা বিষের বোতলটি তার আম্মুর মুখে খাইয়ে দিয়েছেন।
এদিকে, খবর পেয়ে ২১ নভেম্বর সকালে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: শাহ্জাহান পিপিএম (বার) এর নিদের্শে থানার এসআই মো: জাকির সিকদারের নেতৃত্বে একটি পুলিশি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল হতে বিষের খালি বোতলটি জব্দ করেন। তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি সুষ্ঠ তদন্তের পর দোষীদের আইনের আওতায় আনা হবে ।
ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তার সঠিক খবর জানা সম্ভব হয়নি। তবে ঘটনাটি রহস্যজনক বলে স্থানীয়রা মন্তব্য করেছেন।