চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

admin

পেকুয়ায় গৃহবধুর আত্মহত্যা

প্রকাশ: ২০১৭-১১-২৩ ০১:০৪:৪৫ || আপডেট: ২০১৭-১১-২৩ ০১:০৪:৪৫

 

মিজবাউল হক, চকরিয়া অফিস: 

পেকুয়ায় কমরুন্নেছা (২০) নামের এক গৃহবধুর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। ২২নভেম্বর রাত ৯টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের বকশিয়া ঘোনা এলাকায় পিতার বাড়ীতে আত্মহত্যা করেন এ গৃহবধূ। তিনি একই এলাকার মৃত আবুল কাসেমের মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য মোঃ ইসমাইল জানান, ছয়মাস আগে পাশ্ববর্তী বাশখালী উপজেলার ছনুয়া এলাকার নুরুল কাদেরের ছেলে নুরুল আবছারের সাথে বিয়ে হয় তার। কয়েকদিন আগে সে পিতার বাড়ী বেড়াতে আসে। কিন্তু অজ্ঞাত কারণে আজ বাড়ীর বারান্দার সিলিংয়ে ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল করার পর প্রাথমিকভাবে মৃত্যু কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *