চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

মামলা প্রত্যাহারের দাবিতে জে,এস,এস’র স্মারকলিপি

প্রকাশ: ২০১৭-১১-২৩ ১৮:৩৭:০০ || আপডেট: ২০১৭-১১-২৩ ১৮:৩৭:০০

বান্দরবান প্রতিনিধিঃ

কর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানি ও বিভিন্ন সময় দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জে,এস,এস)।

 

আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং।

 

এ সময় জনসংহতি সমিতি বান্দরবান জেলা শাখার সভাপতি উছোমং, কেন্দ্রীয় নেতা ও আঞ্চলিক পরিষদের সদস্য সাধুরাম ত্রিপুরা মিল্টন, মহিলা বিষয়ক সম্পাদক ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ওয়াই চিং প্রু ও জেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *