চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

যতদিন মানুষ মানুষকে ভালোবাসবেনা ততদিন পৃথিবী অশান্তই থেকে যাবে: ড.আবু রেজা নদভী এমপি

প্রকাশ: ২০১৭-১১-২৪ ২২:৩৩:২৮ || আপডেট: ২০১৭-১১-২৪ ২২:৩৩:২৮

স্টাফ রিপোর্টার :

 

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন,সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির কোন শিক্ষা ইসলামে পাওয়া যায় না। ইসলাম মানুষকে শান্তি প্রিয়, বিনয়ী ও মহৎ গুণাবলীর অধিকারী হতে উদ্বুদ্ধ করে। তিনি বলেন, যদি আমার হাত ও মুখ থেকে অন্যরা নিরাপদ না থাকে তাহলে আমার কাজ প্রমাণ করে যে, আমি শান্তির ধর্ম ইসলামের অনুসারি নই। তিনি আরও বলেন, সব ধর্মের মানুষের প্রতি হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করতে হবে। যতদিন মানুষ মানুষকে ভালোবাসবেনা ততদিন পৃথিবী অশান্তই থেকে যাবে। যে কাজ কোরআন-হাদিস পরিপন্থি সে কাজ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব নয়। এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা আলেম ওলামাদের বিশেষত: মসজিদের ইমাম খতিবদের প্রতি বিশেষভাবে শ্রদ্ধাশীল। ইমাম খতিবরা দায়িত্বশীল ভূমিকা পালন করলে দেশ সন্ত্রাস, চাঁদাবাজী, জঙ্গীবাদ, মাদকাসক্তিসহ রাষ্ট্রবিরোধী কর্মকান্ড থেকে মুক্ত রাখা সম্ভব।

তিনি আজ ২৪ নভেম্বর ২০১৭ইং শুক্রবার  চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া হেমায়তুল ইসলাম মাদ্রাসা সংলগ্ন মসজিদে আনওয়ার এ জুমার খুৎবাপূর্বে উপস্থিত বিশাল মুসল্লিদের উদ্দেশ্যে উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন পদুয়া হেমায়তুল ইসলাম মাদ্রাসার মোহতামিম মাওলানা ছরওয়ার কামাল আজিজি, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য আনোয়ার কামাল, মসজিদের দাতা হাফেজ মোহাম্মদ ইদ্রিছ,সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ফয়েজ আহমদ লিটন, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ নেতা এইচ এম গণি সম্রাট, পদুয়া ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন,সাতকানিয়া সদর ইউপি চেয়ারম্যান নেজাম উদ্দিন,চরম্বা ইউপি চেয়ারম্যান মাষ্টার শফিকুর রহমান,স্থানীয় সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *