admin
প্রকাশ: ২০১৭-১১-২৬ ২২:২৫:৩৮ || আপডেট: ২০১৭-১১-২৬ ২২:২৫:৩৮

মো: এরশাদ আলম, লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী মটর ষ্টেশনস্থ হাজ্বী বদিউর রহমান মার্কেটের সামনে অবস্থানরত প্রতিটি হকার দোকানীদের কাছ থেকে
২৬শে নভেম্বর রাত ৮টায় অাওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে চাঁদা নেওয়ার সময় দু’জন চাঁদাবাজকে হাতেনাতে আটক করেছে বটতলী শহর পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রত্যাশী এবং লোহাগাড়া বটতলী কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মিজবাহ উদ্দিন রাজিব সহ স্থানীয় জনতা।
এ ব্যাপারে মিজবাহ উদ্দিন রাজিব বীর-কন্ঠকে জানায় রাত ৮টায় ৭-৮ জনের একটি চাঁদাবাজের গ্রুপ প্রতিটি দোকান থেকে ২০টাকা করে চাদাঁ নেওয়ার সময় প্রতিটি হকারদের কাছ থেকে ২০ টাকা করে অাওয়ামীলীগের নাম দিয়ে ক্ষুদ্র দোকানদার এর কাছ থেকে চাঁদা অাদায়কালে হাতে নাতে ধরে ফেলেছি অামরা। সন্ধ্যার পর কয়েকজন বন্ধুদের নিয়ে অামার দোকানে সবাই বসে আলাপচারীতায় ছিলাম, হঠাৎ অামার এলাকার একজন লোক দৌড়ে এসে অামাদের বিষটি জানালে সাথে সাথে অামরা গিয়ে ২ জনকে ধরে ফেলি বাকী ৬ জন দৌড়ে পালিয়ে যায়।
একজনের নাম ইসমাইল। পিতা মৃত সামশুল ইসলাম, বাড়ী হলু হাজীর পাড়া। অারেকজন রেজাউল করিম পিতা অাবদুল হাকিম বাড়ী চকরিয়া। বর্তমান টিকানা আমিরাবাদ স্কুল রোড।
ব্যবসায়ী ভাইদের সজাগ থাকার অনুরুধ করতেছি এবং টাকা গুলো ব্যবসায়ীদের ফেরত দিয়েছি।
আটক ২চাঁদাবাজকে আইনের হাতে তুলে দেওয়া হবে।