admin
প্রকাশ: ২০১৭-১১-২৮ ১৫:২৮:২৭ || আপডেট: ২০১৭-১১-২৮ ১৫:২৮:২৭

স্টাফ রিপোর্টার :
আজ ২৮ নভেম্বর লোহাগাড়া অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আবদুল আউয়াল জনি“র জন্মদিন।
১৯৮২সালের এই দিনে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলা ও পৌরসভা ৩নং ওয়ার্ডের সতিপাড়ায় জন্মগ্রহণ করেন। উনার গ্রামের বাড়ি সাতকানিয়া উপজেলার দক্ষিণ কাঞ্চনা বকশিরখীল গ্রামে বাবা মরহুম মাস্টার আবদুল জলিল ও মা মাস্টার হাচিন আরা বেগমের চার সন্তানের মধ্যে তিনি প্রথম।
সাতকানিয়া মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি কৃতিত্বের সাথে উত্তির্ণ হন, এরপর তিনি বান্দরবান সরকারী কলেজ থেকে এইচএসসি পাস করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় তিনি স্নাতক পাস করেন। আবদুল আউয়াল জনি ছাত্রবস্থায় ১৯৯৮সালে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক নিরপেক্ষ পত্রিকায় সাতকানিয়া প্রতিনিধি হিসেবে য়োগদানের মাধ্যমে তিনি সাংবাদিকতা জীবণ শুরু করেন। এরপর ২০০৬ সাল থেকে প্রফেশনাল সাংবাদিকতা শুরু করেন। মিডিয়া পাড়ায় কাজ করার সময় তিনি দৈনিক মানবজমিন, দৈনিক জনতা, দৈনিক আলোকিত বাংলাদেশ, একুশে পত্রিকা, এবং তিনি অনলাইন সংবাদ মাধ্যম বিডিভিউ২৪, সময়ের কন্ঠস্বর, নিরাপদ নিউজে কাজ করেছেন। এবং বিগত ২০১৩সাল থেকে তিনি এশিয়ান টেলিভিশনে কর্মরত রয়েছেন।
সাংবাদিক আবদুল আউয়াল জনি“কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন লোহাগাড়া অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও বীর কন্ঠ’র সম্পাদক কাইছার হামিদ।