admin
প্রকাশ: ২০১৭-১১-২৯ ২৩:২১:৫৭ || আপডেট: ২০১৭-১১-২৯ ২৩:২১:৫৭

মিজবাউল হক, চকরিয়া :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিভাগীয় কমিশনার কার্যালয় কর্তৃক স্মারক নং ০৫.৪২.০০০০.০১১.০৭ ০১৪. ১৭-৬৮২ তাং ২৮/১১/২০১৭ পত্র মূলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে জেল কোডের নং ১ম খন্ডের ৫৬(১) ও ৫৬ (২) বিধি অনুযায়ী চট্টগ্রাম জেলা থেকে ৮ জন পুরুষ ও ৪ জন মহিলা ২ বৎসরে জন্য নিয়োগ প্রদান করেন। তৎমধ্যে বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ইয়ামুন নাহারের নাম অন্তর্ভূক্ত আছে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মহোদয় স্বাক্ষরে উক্ত বার্তাটি চট্টগ্রাম জেলা প্রশাসক মহোদয়কে প্রচারের জন্য পত্র প্রেরণ করেন। ইয়ামুন নাহার এক বিবৃতিতে জননেত্রী শেখ হাসিনা, বিভাগীয় কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।
বিভিন্ন সংগঠনের অভিনন্দন ঃ ইয়ামূন নাহারকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বেসরকারী কারা পরিদর্শক নিয়োগ করায় চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য সাহিদা আক্তার জাহান, এডভোকেট চন্দন তালুকদার (সাবেক অতিরিক্ত পি.পি.), এডভোকেট শফি উল্লাহ (মানবাধিকার কর্মী), প্রফেসর আজিজুল হক, চট্টগ্রাম মেট্রোপলিটন মহিলা ইউনেস্কো ক্লাবের সভাপতি রেখা আলম চৌধুরী, চট্টগ্রামস্থ চকরিয়া সমিতির উপদেষ্টা আনোয়ার হোসেন (মুক্তিযোদ্ধা), আতাউল হক, সভাপতি সেতেরা গাফফার, সাধারণ সম্পাদক হামিদ হোছাইন, লায়ন কমরুদ্দীন (জেলা পরিষদ সদস্য, কক্সবাজার), ড. সানাউল্লাহ্, এডভাকেট নাছির উদ্দীন, আনোয়ার হোসেন মানিক, জাহাঙ্গীর কবির জিকো, হামিদ হোছাইন, আবদুল মন্নান খোকন, হাফেজ আমানুল্লাহ, চট্টগ্রাম আইন কলেজের সাবেক নেতৃবৃন্দ, চকরিয়া মানিকপুরের কর্মজীবি মহিলা ফাউন্ডেশনের সভাপতি মরিয়ম খাতুন, সাধারণ সম্পাদক লিমা বড়–য়া, বাঁশখালীস্থ ছনুয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও চট্টগ্রাম দুস্থ মহিলা সংস্থার নেতৃবৃন্দ ও চন্দনপুরা মনুমিয়াজী আবাসিক কল্যাণ পরিষদের সভাপতি প্রফেসর কাসেম, প্রকৌশলী মেজবাউল কাদের চৌধুরী, ব্যাংকার আরেফ উল্লাহ চৌধুরী ও ব্যবসায়ী ইফতেখার উদ্দিন সবাই আন্তরিক অভিনন্দন ও সুস্বাস্থ্য কামনা করেছেন।