চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

এম ডি জসীম খান’র তিনটি কবিতা

প্রকাশ: ২০১৭-১২-০২ ২৩:৪৮:৪২ || আপডেট: ২০১৭-১২-০২ ২৩:৪৮:৪২

#নিশি_রাতে#

 

নিশি রাতে স্বপ্নে আমি,

যাবো বন্ধুর বাড়ি!

ভুলে যাবো এক নিমিশেই,

রয়েছে যত আড়ি!

 

চুপি চুপি কাছে গিয়ে,

বসবো বন্ধুর পাশে!

হৃদয় দিয়ে করবো আপন,

তাকে ভালবেসে!

 

বন্ধু আমার ঘুমে রবে,

জড়িয়ে শীতের ছাদর!

সেই সুযোগে তাকে আমি,

করে দেবো আদর!

 

রেশমি কালো চুলের গন্ধে,

ভরাবো আমার মন!

মাথার উপর হাত ভুলাইবো,

অল্প কিছুক্ষন!

 

বন্ধ চোখে রাখবো তাহার,

আমার দুইটি চোখ!

হাতের সাথে হাত মিলিয়ে,

অনুভব করবো সুখ!

 

আসার আগে কিস করিবো,

মনে নিয়ে জোর!

ঘুম ভাঙ্গলেই দেখবে বন্ধু,

হয়ে গেছে ভোর!

 

 

#সিরাত_মাহফিল#

 

এসেছে আবার সিরাত মাহফিল,

চুনতির সেই মাঠে।

মন মাতানো ওয়াজ শুনিতে,

আসিও সবাই এক সাথে।

 

প্রতিটি বারের মত এবারও,

এই মাহফিল এর আয়োজন।

সকলে দাওয়াত গ্রহণ করিও,

হলে দ্বীনের প্রয়োজন।

 

দেশ বিদেশের আলেম ওলেমা,

আসবে এই মাহফিলে।

সব পাপের মৃত্যাু ঘটাতে,

এসো সবাই দলে দলে।

 

ছোট বড় ক্বারি মাওলানা,

সবার মিলন মেলা।

১৯দিন ব্যাপি এই আয়োজন,

খোলবে জ্ঞানের তালা।

 

আর্ন্তজাতিক খ্যাতি সর্ম্পন্য,

আলেম ওলেমা গণ।

কুরআন হাদিস এর বর্ণনা দিয়ে,

জুড়াবে সবার মন।

 

থাকবে না আর পাপ মনে,

চাইবে নবীর দীদার।

এই মাহফিলে শরীক হওয়া,

সব মুসলিম এর অধিকার।

 

#অভিমান#

 

ও হাওয়া একটু দাড়াও,

বলছি তোমার কানে!

বন্ধুর সাথে দিয়েছি আডি,

আছি অভিমানে!

 

তুমি গিয়ে হাত ভুলিও,

সেই বন্ধুর মাথায়!

যে বন্ধু রেগে আছে,

আমার কিছু কথায়!

 

তোমার পরশে জড়ায় যদি,

কোমল একটা ছাদর!

আমার হয়ে তাকে তুমি,

করে দিও আদর!

 

বলবে তাকে চুপি চুপি,

আমার একটি কথা!

তার কারনে হৃদয়ে উঠে,

বুক ফাঁটানো ব্যাথা!

 

আরও বলো কানে কানে,

আসে যেন ফিরে!

এভাবে কি যায় কেউ,

মায়ার বাঁধন ছিড়ে?

 

জানতে চাইবে বন্ধু ভেবে,

করেছি কি ভুল?

সে চাইলে দিতে রাজি,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *