admin
প্রকাশ: ২০১৭-১২-০২ ০২:৫৮:৪৫ || আপডেট: ২০১৭-১২-০২ ০২:৫৮:৪৫

মিজবাউল হক, চকরিয়া :
চকরিয়ায় উপজেলার বিএমচর ইউনিয়নের গলায় ফাঁস লাগিয়ে রিমা আক্তার (১৪) নামের নবম শ্রেণির স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। ১ডিসেম্বর রাত ৭টার দিকে বিএমচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পুচ্ছালিয়া পাড়া এলাকায় নিজ ঘরের তীরের সাথে উড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। নিহত ছাত্রী পুচ্ছালিয়া পাড়া এলাকার দুবাই প্রবাসী নুরুল আমিন বাবুলের কন্যা এবং বহদ্দার কাটা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
জানা গেছে, উপজেলার বিএমচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পুচ্ছালিয়া পাড়া এলাকার বাসিন্দা ও নিহত ছাত্রীর পিতা নুরুল আমিন এর কন্যা রিমা আক্তার তাদের বসতঘরের উপরে তীরের সাথে উড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ঘটনার সময় রিমা ছাড়া বাড়িতে নাকি আর কেউ ছিলনা। পরে বাড়ির পাশ্বোক্ত লোকজন এগিয়ে এসে নিহতের লাশ দেখে পুলিশ ও স্থানীয় চেয়ারম্যানকে খবর দেয়। তবে কি কারণে ওই ছাত্রী আত্মহত্যা করেছে তা জানা যায়নি। খবর পেয়ে মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মুহাম্মদ শরিফুল ইসলাম ঘটনাস্থলে পৌছে ছাত্রী রিমা আক্তারের মরদেহ উদ্ধার করেন।