চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু ফটিকছড়িতে

প্রকাশ: ২০১৭-১২-০২ ২৩:৩০:৪৪ || আপডেট: ২০১৭-১২-০২ ২৩:৩০:৪৪

বীর কন্ঠ ডেস্ক:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পিকআপের ধাক্কায় মোহাম্মদ শওকত নামের (৩৫) এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার বক্তপুর ইউনিয়নের চারা বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শওকত বক্তপুর ইউনিয়নের ছমদ বাড়ির জসিম আলমের ছেলে।

 

স্থানীয় ইউপি চেয়ারম্যান এস এম সোলাইমান জানান, পপুলার ওষুধ কোম্পানির একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে শওকত ছিটকে পড়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর দুপুরে তার মৃত্যু হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *