admin
প্রকাশ: ২০১৭-১২-০২ ২১:০৭:২৬ || আপডেট: ২০১৭-১২-০২ ২১:০৭:২৬

বীর কন্ঠ ডেস্ক:
ফেনীর পরশুরামে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার খোন্দকিয়া ব্রিজ সংলগ্ন স্থান থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটকেরা হলেন— আমির হোসেন রেজভি (২৪) ও সাইফুল ইসলাম প্রকাশ সাহেদ (২৩)। আটক আমির হোসেন রেজভি দক্ষিণ কোলাপাড়া এলাকার শাহাদাৎ হোসেন সাফি’র ছেলে। সাইফুল ইসলাম প্রকাশ সাহেদ একই গ্রামের মৃত আলী আহাম্মদের ছেলে।
পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মাকসুদুল করিম সিকদার দুই মাদক ব্যবসায়ী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।