চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

বাঁশখালীতে ছুরিকাঘাতে যুবলীগ নেতা খুন

প্রকাশ: ২০১৭-১২-০২ ১৩:৩৭:২২ || আপডেট: ২০১৭-১২-০২ ১৩:৩৭:২২

বীর কন্ঠ ডেস্ক:

চট্টগ্রামের বাঁশখালীর উত্তর জলদীর মানিকপাড়া এলাকায় ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দিবাগত রাত দেড়টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

 

নিহত ব্যক্তির নাম দিদারুল আলম (৩০)। তাঁর বাড়ি পৌরসভার উত্তর জলদীর মানিকপাড়া গ্রামে। তিনি পৌরসভার চার নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।

 

নিহত ব্যক্তির প্রতিবেশী নাজিম উদ্দিন  বলেন, গতকাল রাত ১০টার দিকে দিদার বাড়ির কাছে পৌঁছে বলতে থাকেন যে তাঁকে ছুরিকাঘাত করা হয়েছে। প্রথমে তাঁকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

 

দিদারের বাবা নজির আহমদ ছেলে হত্যায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন।

 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন আজ শনিবার বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা করা যায়নি। অপরাধীদের ধরতে অভিযান চলছে।–প্রথম আলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *