চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

মেয়র আনিসুলের মরদেহ ঢাকায়

প্রকাশ: ২০১৭-১২-০২ ১৩:৪৪:৫৩ || আপডেট: ২০১৭-১২-০২ ১৩:৪৪:৫৩

বীর কন্ঠ ডেস্ক::

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের মরদেহ ঢাকায় পৌছেছে। শনিবার (০২ ডিসেম্বর) সকাল দুপুর পৌনে ১টার দিকে মেয়রের লাশ বহনকারী যাত্রীবাহী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় মেয়রের লাশ গ্রহণ করেন তার ভাই সেনাবাহিনীর প্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

এর আগে শুক্রবার (০১ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত পৌনে ২টায় মরদেহ নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দেশের পথে যাত্রা শুরু করে বাংলাদেশ বিমানের বিজি ২০২ ফ্লাইট। শনিবার (০২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মেয়রের লাশ বহনকারী যাত্রীবাহী বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সেখানে কিছু সময় যাত্রাবিরতির পর দুপুর ১২টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে সিলেট ত্যাগ করে।

 

ওই ফ্লাইটেই আনিসুল হকের স্ত্রী রুবানা হক, ছেলে নাভিদুল হক এবং একজন নাতনি রয়েছেন বলে বাংলাদেশ বিমানের একজন কর্মকর্তা জানিয়েছেন। গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে স্ত্রী রুবানা হককে নিয়ে যুক্তরাজ্যে যান আনিসুল হক। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ১৩ অগাস্ট আনিসুল হককে হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় সাড়ে ৩ মাস চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে মারা যান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *