চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

চকরিয়ার শিক্ষকদের মাঝে ল্যাপটপ বিতরণ

প্রকাশ: ২০১৭-১২-০৩ ২০:২৯:৫৫ || আপডেট: ২০১৭-১২-০৩ ২০:২৯:৫৫

মিজবাউল হক, চকরিয়া :

চকরিয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। গত রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ ‘মোহনা’ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এসময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক সরবরাহকৃত ৭৭টি ল্যাপটপ উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে ১টি করে ল্যাপটপ বিতরণ করা হয়। উপজেলা ১৪১টি সরকারী প্রাথমিক রয়েছে। এরমধ্যে ৭৭টি বিদালয়ের প্রধান শিক্ষকদের মাঝে ১টি করে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। বাকি বিদ্যালয়ে পর্যায়ক্রমে ল্যাপটপ বিতরণ করা  হবে।

উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ল্যাপটপ বিতরণে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম। চকরিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলজার বেগম, চিরিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিনসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *