admin
প্রকাশ: ২০১৭-১২-০৩ ২০:০৫:২৯ || আপডেট: ২০১৭-১২-০৩ ২০:০৫:২৯

বীর কন্ঠ ডেস্ক:
চট্টগ্রামে মো. হারুন (৩৮) নামের এক পরিবহন ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আজ রবিবার সন্ধ্যায় শহরের একটি বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, কদমতলী শুভপুর বাস টার্মিনাল এলাকায় রবিবার সন্ধ্যায় একদল সন্ত্রাসী হারুণকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।-কালের কন্ঠ