চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

আওয়ামীলীগ নেতা মিথুনের নিজ তহবিল থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

প্রকাশ: ২০১৭-১২-০৪ ২২:০০:৪৩ || আপডেট: ২০১৭-১২-০৪ ২২:০০:৪৩

মিজবাউল হক, চকরিয়া  :

কক্সবাজার আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক খালেদ মোহাম্মদ মিথুনের নিজ তহবিল থেকে শীতার্ত ৫০০শতাধিক পরিবারে মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ৪ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৬টার দিকে লক্ষ্যারচর উচ্চ বিদ্যালয় হলরুমে এই কম্বল বিতরণ করা হয়েছে। সাবেক চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবছার উদ্দিন মাহমুদের সভাপতিত্বে ও সাবেক চকরিয়া উপজেলা ছাত্রলীগ নেতা সামিউল হাসান সৌরভের পরিচালনায় অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক খালেদ মোহাম্মদ মিথুন।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম সরকারী কমার্স কলেজের সাবেক ভিপি এসএম আকতার কামাল, লক্ষ্যারচর ৮নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল গণি, চকরিয়া পৌরসভা যুবলীগের সাবেক আহবায়ক মাহাবুল ইসলাম, লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, পৌরসভা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক লোটাস, লক্ষ্যারচর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মাষ্টার বদিউল আলম, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মুবিনুল হক মুবিন, লক্ষ্যারচর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াবুল হকসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ প্রমুখ নেতৃত্ব উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক খালেদ মোহাম্মদ মিথুন বলেন, বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার। এই সরকারে আমলে কক্সবাজারের হাজার হাজার কোটি টাকার উন্নয়ন সাধিত হয়েছে। দোহাজারী-ধুমধুম রেল লাইনের কাজ শুরুর পথে, রেল লাইনের কাজ শেষ হলে সারা দেশের সাথে যোগাযোগ ব্যবস্থ্যা আরো উন্নতি হবে। তাই বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *