admin
প্রকাশ: ২০১৭-১২-০৪ ১৯:৪৩:০৬ || আপডেট: ২০১৭-১২-০৪ ১৯:৪৩:০৬

বীর কন্ঠ ডেস্ক:
চট্টগ্রামে ছাত্রশিবিরের এক নেতাকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃত শিবির নেতার নাম সাজ্জাদ হোসাইন (২২)।
সোমবার দুপুরে নগরীর পাঁচলাইশ থানার বিবির হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাজ্জাদ হোসাইন ইসলামী ছাত্রশিবির মহসিন কলেজ শাখার সভাপতি বলে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (উত্তর) নিজাম উদ্দিন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, সাজ্জাদ হোসাইনের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ তাকে দীর্ঘ দিন গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সূত্র – সিটিজি টাইমস