চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

লামায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৭-১২-০৪ ২২:৫৫:১৬ || আপডেট: ২০১৭-১২-০৪ ২২:৫৫:১৬

বেলাল আহমদ,বিশেষ  প্রতিনিধি:

বান্দরবানের লামা উপজেলায় “বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৭” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) বিকালে লামা চাম্পাতলী আনসার ব্যাটালিয়ান মাঠে  বাজারপাড়া একাদশ বনাম লাইনঝিরি একাদশ-এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ৩-১ গোলে লাইনঝিরি একাদশকে হারিয়ে বাজারপাড়া একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। খেলার প্রথমার্ধে বাজারপাড়া একাদশ ১ গোল ও দ্বিতীয়ার্ধে ২ গোলের জবাবে লাইনঝিরি একাদশ ১টি গোল করে খেলায় নিজেদের অস্তিত্ব ধরে রাখেন। স্থানীয় ক্রীড়া সংগঠনগুলো এই টুর্ণামেন্টে খেলায় অংশ নিয়েছেন।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ক্যা শৈ হ্লা। বিশেষ অতিথি ছিলেন, লে: কর্ণেল মোহাম্মদ মাহবুবুর রহমান পিএসসি জোন কমান্ডার আলীকদম জোন। বিকাল ৩টা থেকে আবহমান বাংলার জনপ্রিয় খেলা ফুটবল উপভোগ করতে দর্শকের উপস্থিতি কানায় কানায় ভরে উঠে  আনসার ব্যাটালিয়ান মাঠ।

 

খেলা উদ্বোধন করেন লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথী হিসেবে আরো ছিলেন,জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল ও মোস্তফা জামাল।

খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা বলেন, মাদক কে না বলুন  ক্রীড়ায় মেতে উঠোন।সুস্থ জাতি গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম । খেলাধুলার মাধ্যমে নির্মল আনন্দ পাওয়া যায় এবং নিরোগ শরীর গঠন করা যায়। মানব সভ্যতার ক্রম বিকাশের সাথে ক্রীড়াঙ্গনের প্রবাহমানতা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত। পরে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *