admin
প্রকাশ: ২০১৭-১২-০৭ ২০:৪৫:০৮ || আপডেট: ২০১৭-১২-০৭ ২০:৪৫:০৮

বীর কন্ঠ ডেস্ক:
ফেনী শহরের একাডেমি এলাকায় বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলিসহ এক ‘সন্ত্রাসীকে’ আটক করেছে র্যাব।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একাডেমি রোড এলাকায় অভিযান চালিয়ে ছাগলনাইয়া দৌলতপুর গ্রামের মো. হানিফের ছেলে মো. সোহরাব হোসেন বাদশাকে (৩৩) আটক করা হয়।
বাদশার দেহ তল্লাশি করে কোমরের ডান পাশে পায়জামার মধ্যে গোজা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড বুলেট উদ্ধার করে।
স্থানীয়রা জানান, সোহরাব হোসেন বাদশা একসময় রাজমিস্ত্রী ছিল। পরবর্তীতে ক্ষমতাসীন দলের রাজনৈতিক ছত্রছায়ায় থেকে হয়ে ওঠে দুর্ধর্ষ ক্যাডার। জড়িয়ে পড়ে মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কাজে।
ফেনীস্থ র্যাব-৭ এর অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটকের সত্যতা নিশ্চিত করেন।