admin
প্রকাশ: ২০১৭-১২-০৭ ২১:৩৩:২৭ || আপডেট: ২০১৭-১২-০৭ ২১:৩৩:২৭

বেলাল আহমদ,বিশেষ প্রতিনিধি:
পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র সহধর্মীনি মিসেস মে হ্লা প্রু ‘র উদ্যোগে লামা পৌর এলাকার ৯শত শীতার্থ নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করেন। গতকাল বৃহস্প্রতিবার সন্ধায় লামা উপজেলা পরিষদ চত্বরে পৌর আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা শেষে এ কম্বল বিতরণ করা হয়।
উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৭ হাজার গরীব মানুষদের কম্বল বিতরণ করার লক্ষে গত ৬ ডিসেম্বর থেকে এ কম্বল বিতরণ শুরু করেন পার্বত্য প্রতিমন্ত্রী’র পত্নী। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত এ শীত বস্ত্র বিতরণ চলবে বলে জানিয়েছেন লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল।
লামা পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ রফিকের সভাপতিত্বে শীত বস্ত্র অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।