চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

সস্ত্রীক ভারতে গেছেন সেনাপ্রধান

প্রকাশ: ২০১৭-১২-০৭ ২০:২১:১১ || আপডেট: ২০১৭-১২-০৭ ২০:২১:১১

বীর কন্ঠ ডেস্ক:

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক তিন দিনের সরকারি সফরে সস্ত্রীক ভারতে গেছেন। আগামী শনিবার দেশে ফেরার কথা রয়েছে তার।

সফরে সেনাপ্রধান প্রধান অতিথি হিসেবে ভারতের দেরাদুনে অবস্থিত ভারতীয় মিলিটারি একাডেমিতে (আইএমএ) অনুষ্ঠিত ভারতীয় ক্যাডেটদের পাসিং আউট প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করবেন।

এছাড়া তিনি ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং ভারতের উল্লেখযোগ্য সামরিক স্থাপনা ও প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *