admin
প্রকাশ: ২০১৭-১২-০৯ ১৪:১১:৫২ || আপডেট: ২০১৭-১২-০৯ ১৪:১১:৫২

বীর কন্ঠ ডেস্ক:
চট্টগ্রামে বাসের ধাক্কায় এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার নাম আবু নাসের (৫২)। শনিবার সকাল ৯টার দিকে নগরীর নিউমার্কেট মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আবু নাসের ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুরের গণি মিয়ার ছেলে। নগরীর সদরঘাটে তিনি মাছের ব্যবসা করতেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন তালুকদার জানান, ৬ নম্বর যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন মাছ ব্যবসায়ী নাসের গুরুতর আহত হন। চমেক হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।