চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

অাজিজনগরে শীতবস্ত্র বিতরণ করলেন  মিসেস মেহ্লাপ্রু মারমামারমা

প্রকাশ: ২০১৭-১২-১০ ০০:০৬:৫৭ || আপডেট: ২০১৭-১২-১০ ০০:০৬:৫৭

নাজিম উদ্দীন রানা,বিশেষ প্রতিনিধি:

ভোটের জন্য নয়,গরীব অসহায়দের শীতের কষ্ট দেখে তাদের প্রতি সামান্য সহযোগিতার হাত বাড়াতে মানবিক দায়িত্ববোধ নিয়ে ছুটে এসেছি।বিগত দিনে ও পাশে ছিলাম কথা দিচ্ছি অাগামী দিনে ও পাশে থাকবো।অামার কোন চাওয়া পাওয়া নেই অাপনারা অামার জন্য দোয়া ও অাশির্বাদ করবেন যেন সারাজীবন অাপনাদের সেবা করতে পারি।সংসারের অবসরে যখনই ছুটি পায় তখনই ছুটে অাসি অাপনাদের মাঝে।বান্দরবানের প্রতিটি উপজেলা,ইউনিয়ন, ওয়ার্ড ও পাড়ার জনসাধারণ অামার অাত্মার অাত্মীয় হয়ে গেছে।যেন বিনি সুতোয় বাধা,এ বন্ধন কোনদিন ছিন্ন হবেনা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বীর বাহাদুর এম,পির সহধর্মিনী মিসেস মে হ্লা প্রু মারমা অাজিজনগর ইউনিয়ন পরিষদ কতৃক অায়োজিত শীতবস্ত্র বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

 

অাজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, লামা উপজেলা অাওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দিন কোং,র সভাপতিত্বে -লামা উপজেলা যুবলীগের সহ সভাপতি নাজিম উদ্দিন রানার সঞ্চালনায়  অনুষ্টিত শীতবস্ত্র বিতরণী অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন লামা উপজেলা অাওয়ামীলীগের সভাপতি অালহাজ্ব মোঃ ইসমাইল,লামা উপজেলা অাওয়ামীলীগের সাধারন সম্পাদক বাথোয়াইচিং মারমা,জেলা অাওয়ামীলীগের উপদেষ্টা অাবি মুছা ফারুকী,লামা উপজেলা অাওয়ামীলীগের যুগ্মসম্পাদক জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল,যুগ্ম-সম্পাদক বিজয় অাইচ,সাংগঠনিক সম্পাদক সাচিং প্রু মারমা,অাজিজনগর ইউনিয়ন অাওয়ামীলীগ সভাপতি মোঃ উল্লাহ অাযম খান, সাবেক সভাপতি রফিক অাহামদ চৌধুরী, সাধারন সম্পাদক কামরুল ইসলাম কানন,সাংগঠনিক সম্পাদক বাবু উথোয়াই মার্মা,লামা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক প্রদীপ কান্তি দাশ প্রমূখ।

 

একই দিনে তিনি ফাসিয়াখালী ও ফাইতং ইউনিয়নের চিউবতলীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন এবং অাজিজনগর হর্টিকালচার সেন্টারে প্রায় দু কোটি টাকা ব্যয়ে নির্মানাধীন অফিসকাম ট্রেনিং সেন্টারের নির্মান কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।সেখানে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান নার্সারি তত্বাবধায়ক উদ্যান তত্ববিদ জনাব সাইফুল ইসলাম ও উপ-সহকারি উদ্যান কর্মকর্তা জনাব সালাহ উদ্দিন।

উল্লেখ্য অাজিজনগর ইউনিয়ন প্রায় ৮০০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *