চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

চকরিয়ায় পুলিশের হামলায় টমটম চালকের চোখে মারাত্মক আঘাত : ঘন্টাব্যাপী সড়ক অবরোধ

প্রকাশ: ২০১৭-১২-১০ ২১:১৪:০৫ || আপডেট: ২০১৭-১২-১০ ২১:১৪:০৫

 

মিজবাউল হক, চকরিয়া  : 

চকরিয়ায় মো: মহিউদ্দিন (২৩) নামে এক চালককে পিঠিয়ে গুরুত্বর আহত করেছে মালুমঘাট হাইওয়ে পুলিশ। এসময় এটিএসআই মাইনউদ্দিন লাঠি দিয়ে আঘাত করলে টমটম গাড়ির কাঁচ ভেঙ্গে চোখে আঘাত লাগে চালকের। এঘটনায় স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ব্যাড়িকেট সৃষ্টি করলে একঘন্টা যান চলাচল বন্ধ থাকে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ডুলাহাজারা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে দায়ী ব্যক্তির বিচার ও চিকিৎসা খরচ দেয়ার আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এদিন ডুলাহাজারাস্থ বালুচর থেকে রোগী নিয়ে একটি টমটম চিকিৎসকের কাছে যায়। রোগীকে ডাক্তারের চেম্বারে পৌঁছে দিয়ে ফেরার পথে ডুলাহাজারা বাজারে মালুমঘাট হাইওয়ে পুলিশ গাড়িটি থামতে বাধ্য করেন। এসময় হাইওয়ে পুলিশের এটিএসআই মাইনউদ্দিন লাঠি দিয়ে চালক মহিউদ্দিনকে পিঠান ও টমটমের কাঁচ ভেঙ্গে দেন। এতে ভাঙ্গা কাঁচের আঘাতে চালকের চোখে ও পিটুনিতে শরীরে জখম হয়। তার একটি চোখে মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে ভর্তি করে। গাড়ি ভাংচুর ও চালককে পিটিয়েও ক্ষান্ত হননি এটিএসআই। তিনি গাড়িটিও সড়কের উপর উল্টে দেন।

খবর পেয়ে বাজারসহ আশপাশের জনতা ঘটনাস্থলে পৌছে ক্ষুদ্ধ হয়ে উঠেন। পরে কয়েকশত জনতা মহাসড়কের ডুলাহাজারা বাজারে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে। বন্ধ হয়ে যায় যানচলাচল।

এদিকে চালক মহিউদ্দিনের ওপর হামলার প্রতিবাদে এলাকাবাসী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারায় এলাকায় ব্যাড়িকেট দিয়ে সড়ক অবরোধ করে। প্রায় এক ঘন্টা ধরে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে দুরপাল্লার শতশত গাড়ি আটকে পড়ে। চরম দূর্ভোগে পড়ে যাত্রীরা। এ ঘটনায় চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মো.মতিউল ইসলাম, চকরিয়া থানার ওসি স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নুরুল আমিন বলেন, পুলিশ কর্মকর্তাসহ ওই স্থানে গিয়ে জনতাকে সুষ্ঠ সমাধানের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। আহত টমটম চালক মহিউদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এব্যাপারে মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই রুহুল আমিন জানান, চালক মহিউদ্দিন সড়কের ওপর দাড়িয়ে টমটম মেরামত করছিলো। ওইসময় একজন কনেষ্টবল বারণ করলে সে পালাতে থাকে। একপর্যায়ে একটি গাছের সাথে লেগে গাড়ি ওল্টে যায়। এতে ওই চালক চোখের ওপরে আঘাত পান। তাকে কেই লাঠি দিয়ে মারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *