admin
প্রকাশ: ২০১৭-১২-১০ ২০:৫৯:১২ || আপডেট: ২০১৭-১২-১০ ২০:৫৯:১২

আলাউদ্দিন ,স্টাফ রিপোর্টার
বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া শাখার উদ্যোগে ৬৯ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে লোহাগাড়া উপজেলা পাবলিক হলে সকাল ১০.৩০টায় লোহাগাড়া শাখার সভাপতি অধ্যাপক হামিদুর রহমানের সভাপতিত্বে মানবাধিকার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া-লোহাগাড়ার মাননীয় সাংসদ আর্ন্তজাতিক ইসলামিক স্কলার প্রঃ ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দীন নদভীর পত্নী বিশিষ্ট নারী নেত্রী আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক, সাতকানিয়া-লোহাগাড়া নারী জাগরণের পথিকৃৎ মিসেস রিজিয়া রেজা চৌধুরী, প্রধান বক্তা- লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহাজাহান পিপিএম (বার)।
গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সদস্য জনাব আরমান বাবু রুমেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব নুরুল ইসলাম, আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এ.কে. ফজলুল হক ও বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.ডি জুনাঈদ চৌধুরী।
অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ মহসিন এর সঞ্চালনায় ও মিসেস বিলকিছ ফাতেমা, মাষ্টার মোঃ রায়হান উদ্দিন এর ঘোষণায় আরো বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক জনাব নূর মুহাম্মদ, সদস্য সচিব মাষ্টার মোঃ মনছুর আলী, অধ্যাপক আব্দুল খালেক, অধ্যাপক মোছাদ্দেক আহমদ, অধ্যাপক রেজাউল করিম, অধ্যক্ষ মৌলানা সোলায়মান কাশেমী, বাংলাদেশ মাদ্রাসা সাধারণ শিক্ষক সমিতি লোহাগাড়ার সদস্য সচিব মাষ্টার নাছির উদ্দীন, ডায়মন্ড প্রবাসী গ্র“পের এম.ডি আলহাজ্ব মোঃ আব্বাস উদ্দীন, এডভোকেট এইচ এম নওশাদ, মাষ্টার মুক্তারুল আলম, মাষ্টার এনামুল হক, বেলাল উদ্দীন শাহীন সহ মানবাধিকার কমিশন লোহাগাড়া শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এতে আরো উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম, সাংবাদিক জাহেদুল ইসলাম, রায়হান সিকদার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ লোহাগাড়ার বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তি বর্গ ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী ও মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও মানবাধিকার কর্মীগণ।
সকাল ১০.৩০টায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মানবাধিকার সম্মাননা স্মারক প্রদান করা হয়। সমাজসেবা ও শিক্ষা উন্নয়নমূলক কর্মকান্ডের জন্য প্রধান অতিথি মিসেস রিজিয়া রেজা চৌধুরী, মাদক দ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ অবদানের জন্য লোহাগাড়া থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহাজাহান পিপিএম (বার), প্রতিবন্ধীদের ক্ষেত্রে বিশেষ অবদানে জন্য জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সদস্য জনাব আরমান বাবু রুমেল, লোহাগাড়া শিক্ষার মান উন্নয়নে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ নুরুল ইসলাম, শিক্ষাবিদ হিসেবে আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জনাব একে ফজলুল হক, সমাজ সেবক হিসেবে বড়হাতিয়ার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম.ডি জুনাঈদ চৌধুরী, মানবাধিকার কর্মকান্ডের জন্য লোহাগাড়া উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ মহসিন ও সমাজসেবার জন্য বামাক লোহাগাড়া শাখার সহ সভাপতি ও আধুনগর ইউপি সদস্য (প্যানেল চেয়ারম্যান) বাবু শিবু রঞ্জন পালকে ৬৯তম মানবাধিকার অধিকার দিবসে “মানবাধিকার সম্মাননা স্মারক” প্রদান এবং ২০০ শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে মানুষের মৌলিক অধিকারসহ বিশ্বব্যাপী মুসলিম নির্যাতন ও চরম মানবাধিকার লঙ্গণ বিশেষ করে রোহিঙ্গা, পবিত্রস্থান জেরুজালেমর নির্যাতিতদের পক্ষে সোচ্চার হওয়ার জন্য বিশ্ব নেতৃবৃন্দের কাছে আহবান জানান।