admin
প্রকাশ: ২০১৭-১২-১০ ২১:২৮:৫৬ || আপডেট: ২০১৭-১২-১০ ২১:৩০:৪৮

এইচ এম তৈয়ব জালাল, ঈদগাঁও:
কক্সবাজার সদরের ঈদগাঁওতে ” নামাজ, হজ্ব, জানাজার মাছলা-মাছায়েল ও গুরুত্বপূর্ণ ৪২ হাদীস” নামক ইসলামী বইয়ের মোড়কউন্মোচন করা হয়েছে।
আজ বাদে আসর ঈদগাঁও বাসষ্টেশন ইউসিবি ভবনের নিচতলাস্থ মেসার্স আল সিকদার ইন্টারন্যাশনাল’র অফিস কক্ষে মোড় উন্মোচিত হয়।
মাষ্টার শফিক আহমেদের সভাপতিত্বে ও মৌলানা সিরাজুল ইসলামের সঞ্চালিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক মোস্তাক আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফাষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ঈদগাঁও শাখার ম্যানেজার শাহাদাত হোসাইন, অপারেশন ম্যানেজার সিরাজুল ইসলাম, ঈদগাহ ফরিদ আহমদ ডিগ্রী কলেজের অধ্যাপক জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী ফেরদৌস আলম ফিরোজ, রশিদ আহমদ, হাফেজ মৌলানা মুবিনুল হক, মৌলানা মাঈনুদ্দিন, ছৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের মেম্বার মোস্তফা কামাল, দৈনিক সমুদ্রকন্ঠের সদর প্রতিনিধি সাংবাদিক শেফাইল উদ্দিন, দৈনিক ইনানীর ঈদগাঁও প্রতিনিধি মোহাম্মদ রেজাউল করিম, দৈনিক রূপসী গ্রামের ঈদগাঁও প্রতিনিধি নাছির উদ্দীন পিন্টু ,আল সিকদার ইন্টারন্যাশনালের সত্বাধিকারী ছোটন খাঁন এবং বইয়ের লেখক বিশিষ্ট ইসলামী আলোচক মৌলানা এনামুল হক ইসলামাবাদীসহ জ্ঞান পিপাসু গন্যমান্য ব্যক্তিবর্গ । অনুষ্ঠান বক্তাগণ বই লেখনী ও জ্ঞান রিসার্চের উপর গুরুত্ব দেন।