চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

চট্টগ্রামে নীলরঞ্জন নিবাসে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ: ২০১৭-১২-১১ ২১:৪৬:৫০ || আপডেট: ২০১৭-১২-১১ ২১:৪৬:৫০

বীর কন্ঠ ডেস্ক:

চট্টগ্রামে সাদিয়া জান্নাত (১৪) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল ৫টার দিকে নগরীর পাঁচলাইশ থানার কসমোপলিটন আবাসিক এলাকার নীলরঞ্জন নিবাস নামে একটি ভবনের দ্বিতীয় তলার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাদিয়া চন্দনাইশ উপজেলার সৈয়দাবাদ এলাকার বাছা মিয়ার মেয়ে।

পাঁচলাইশ থানার এসআই আবু তালেব জানান, স্কুলছাত্রী সাদিয়ার মরদেহ সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ছিল। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে।

 

কি কারণে আত্মহত্যা করতে পারে পুলিশ তা খতিয়ে দেখছে বলেও জানান তিনি।- পরিবর্তন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *