Alauddin Lohagara
প্রকাশ: ২০১৭-১২-১১ ২০:২৯:৪৫ || আপডেট: ২০১৭-১২-১১ ২০:২৯:৪৫

স্টাফ রিপোর্টার :
নগরীর সকল কাঁচা রাস্তাকে পাকাকরণ কার্পেটিং এবং পাকা রাস্তাগুলোকে কার্পেটিংয়ের আওতায় আনার লক্ষ্যে ৪৫৪ কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। চলতি বছর ও আগামী ২০২০ সালের মধ্যে প্রকল্প বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
আজ দুপুরে চসিক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নগর উন্নয়ন সমন্বয় কমিটির (সিডিসিসি) সভায় সভাপতির বক্তব্যে সিটি মেয়র একথা বলেছেন। তিনি আরো বলেন, জাইকা’র অর্থায়নে সিটি গভর্নেন্স প্রজেক্টের নগর উন্নয়নে বর্তমানে দুইটি ব্যাচে ৬৪০ কোটি টাকার কাজ চলমান রয়েছে। প্রথম ব্যাচে ১৭ টি প্রকল্প ২’শ কোটি টাকা এবং দ্বিতীয় ব্যাচে একই সংখ্যক প্রকল্প বাস্তবায়নে ৪’শ কোটি টাকা ব্যয় করা হচ্ছে।
প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সভায় ওয়াসা ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ,বিটিসিএল বিভাগীয় প্রকৌশলী সুমিত চাকমা,চট্টগ্রাম বন্দর নির্বাহি প্রকৌশলী মো. সাইফুল হাসান চৌধুরী, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লি. ব্যবস্থাপক প্রকৌশলী আবদুল হালিম,অতিরিক্ত সহকারি পুলিশ কমিশনার শচীন চাকমা,পিডিবি সহকারি প্রকৌশলী জাহাঙ্গীর আলম ও নারী ঐক্য বাংলাদেশ যুগ্ম সম্পাদক জান্নাতুল ফেরদৌসসহ সংশ্লিষ্ট কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।