চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

চট্টগ্রামে ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেফতার

প্রকাশ: ২০১৭-১২-১২ ১৩:৪৫:৪১ || আপডেট: ২০১৭-১২-১২ ১৩:৪৮:৩০

এম.এ.এইচ রাব্বী, চট্টগ্রাম :

চট্টগ্রামের পটিয়া উপজেলার মনসা বাদামতল থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুই হাজার পাঁচশ পিস ইয়াবাসহ দুই জন’কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন উখিয়ার কুতুপালং ক্যাম্পের সামছুল আলমের ছেলে মো. রফিক (১৮) ও সৈয়দ আমিনের ছেলে আনিস উল্লাহ (২০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (গোয়েন্দা) মো. জিল্লুর রহমান জানান, ইয়াবা নিয়ে একটি চক্র চট্টগ্রামে অাসছিলেন গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। এসময় মো. রফিক ও আনিস উল্লাহকে ইয়াবাসহ গ্রেফতার করি।

এ ঘটনায় পটিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান জিল্লুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *