চট্টগ্রাম, , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Alauddin Lohagara

লোহাগাড়া পরিবহন দূর্ভোগ থেকে মুক্তি চাই, বাস কাউন্টার চাই 

প্রকাশ: ২০১৭-১২-২৫ ২০:৪৪:৩৩ || আপডেট: ২০১৭-১২-২৫ ২০:৪৪:৩৩

ইয়াছিন আরফাতঃ 

চট্টগ্রাম-কক্সবাজার জেলার মধ্যবর্তী গুরুত্বপূর্ণ এবং আধুনিক উন্নয়নকামী জনবহুল স্থান লোহাগাড়া উপজেলা। সারা বাংলাদেশ থেকে চট্টগ্রাম-কক্সবাজার জেলার যোগাযোগের একমাত্র মহসড়ক আমাদের লোহাগাড়া উপজেলার মাধ্যম হয়ে যেকোন ছোট-বড় দূরপাল্লার বাস যাতায়াত করে। কিন্তু লোহাগাড়ার মানুষ দৈনন্দিন জীবনে চলাচল করার মত কোন বাস টার্মিনাল নেই, নেই কোন পরিবহন কাউন্টার। লোহাগাড়ার মালিকানাদিন নাম মাত্র সৌদিয়া পরিবহনের একমাত্র কাউন্টার আছে।

 

দুঃখের বিষয় প্রতিদিন চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখি এবং কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী জেলার প্রধান দুই পরিবহন সৌদিয়া-এস আলম পরিবহনের যথেষ্ট বাস বিভিন্ন জেলার মানুষদের যাতায়াত ব্যবস্থা রাখলেও লোহাগাড়ার জন্য যথেষ্ট অথবা প্রয়োজনীয় যাত্রী যাতায়াতের ব্যবস্থা রাখেনা। লোহাগাড়ার পার্শ্ববর্তী সাতকানিয়া-কেরানিহাট এবং চকরিয়া উপজেলা সৌদিয়া-এস আলম পরিবহনসহ অন্যান্য স্থানীয় এবং দূরপাল্লার একাদিক পরিবহন কাউন্টার থাকলেও লোহাগাড়া উপজেলায় কোন কাউন্টার নেই। যার দরুণ আমরা লোহাগাড়ার বাসিন্দারা চট্টগ্রাম এবং কক্সবাজার জেলায় অবস্থানকারী শিক্ষার্থী, ব্যবসায়ীসহ গুরুত্বপূর্ণ যেকোন সময়ে যাতায়তের জন্য সকল সময়ের জন্য ভোগান্তি পোহাতে হয়।

 

অনেক সময় দ্বিগুণ ভাড়া দিতে বাধ্য হই। শুধু তাই নয় সৌদিয়া-এস আলম কাউন্টার থেকে কোন টিকেট চাইলে লোহাগাড়ার টিকেট নেই, অথবা বিক্রি করবেনা বলে নানা তর্ক-বিতর্ক ও বিবাদে জড়ায়। সারা বাংলাদেশের মানুষের জন্য সহজ যাতায়ত ব্যবস্থা থাকলেও লোহাগাড়ার মানুষদের একটি টিকেটের জন্য এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে ঘুরতে হয়, ঝগড়া করতে হয়। বর্তমান শীত্কালীন মৌসুমকে কেন্দ্র করে যাতায়ত ব্যবস্থা করুণ আকার ধারন করেছে। সরাসরি চট্টগ্রাম-কক্সবাজার ছাড়া লোহাগাড়া কোন টিকিট বিক্রি করেছেনা।

 

অতীতে লোহাগাড়া উপজেলায় একাদিক পরিবহন কাউন্টার ছিল। কোন এক অদৃশ্য কারণে প্রায় একযুগ থেকে সৌদিয়া পরিবহন কাউন্টার ছাড়া সকল কাউন্টার বিলুপ্ত করে দিয়েছে। সেই থেকে বর্তমান পর্যন্ত লোহাগাড়ার সর্বস্তরের মানুষ পরিবহন হয়রানি, সংকট দূরীকরণে আন্দোলন করে আসছে। বিগত দিনে লোহাগাড়ার মানুষ মানব বন্ধন করেছে। উপজেলা কর্মকর্তা বরাবর স্মারকলিপি দিয়েছে। কিন্তু সেই অদৃশ্য প্রভাবের কারনে কোন ফলাফল হয়নি। বর্তমানে লোহাগাড়ার জনগণের পরিবহন দূর্ভোগ নিরসনের জন্য লোহাগাড়ায় সৌদিয়া কাউন্টারের পরিবর্তে অন্যান্য পরিবহন কাউন্টার স্থাপনের সময়ের দাবি রাখছি।

 

লেখকঃ ইয়াছিন আরফাত

শিক্ষার্থী চট্টগ্রাম কলেজ

মাষ্টার্স শেষ বর্ষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *