Alauddin Lohagara
প্রকাশ: ২০১৭-১২-২৬ ১৪:০৮:৩৪ || আপডেট: ২০১৭-১২-২৬ ১৪:০৮:৩৪

নাজিম উদ্দীন রানা,বিশেষ প্রতিনিধি:
বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার ৪টি ইউনিয়ন নিয়ে সরই নামক অালাদা একটি উপজেলা হওয়ার খবর ছড়িয়ে পড়েছে বছরখানেক অাগে থেকেই।তারই ধারাবাহিকতায় গত ২২ ডিসেম্বর লামা উপজেলা নির্বাহি কর্মকর্তা খিন ওয়ান নু উপজেলার উল্লেখিত ইউনিয়নের চেয়ারম্যানদের নিকট সরই উপজেলা বাস্তবায়নে অাগামী ২৮ ডিসেম্বর গণশুনানীর দিন ধার্য্য করেন।
বিষয়টি জানাজানি হবার পর প্রতিবাদের ঝড় উঠে লামা উপজেলায়।লামাবাসীর বক্তব্য লামাকে জেলায় রুপান্তরিত করনের অাগে কোন উপজেলা নয়।অার তারই প্রতিবাদে ইতিমধ্যে মানব বন্ধন স্মারক লিপি প্রদান ও মিছিল করেছে লামাবাসী।অার অাগামী ২৮ ডিসেম্বর লামায় হরতাল অাহবান করে লামায় লাগাতার কর্মসূচীর ঘোষনা দেন।গত ২৪ ডিসেম্বর ফাইতং ইউনিয়ন এক মত বিনিময় সভা করে সরইকে উপজেলা রুপান্তরিত করনের বিপক্ষে ও গণশুনানী বর্জন করার ঘোষনা দিয়ে অাজিজনগর ইউনিয়নকে উপজেলায় রুপান্তনরিত করনের পক্ষে রায় দেন।
অাজিজনগরকে উপজেলা ঘোষনার দাবি দীর্ঘদিনের অার উপজেলা রুপান্তকরনের যথেষ্ট যুক্তি ও উপাদান এখানে বিদ্যমান।পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব বীর বাহাদুর এম,পি বিগত ২০১৬ সনে অাজিজনগর চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক জনসভায় ঘোষনা করেছিলেন বান্দরবানে নতুন কোন উপজেলা জলে সেটি হবে শিল্পনগরী অাজিজনগর।অার অাজিজনগরবাসি সে প্রত্যাশায় প্রহর গুনছেন।
সম্প্রতি সরইকে উপজেলা ঘোষনার পক্ষে জনমত জরিপের সংবাদে অাজিজনগরবাসি প্রতিবাদে ফুসলে উঠে।২৫ ডিসেম্বর বিকাল ৪টায় অাজিজনগর ইউনিয়ন পরিষদ চত্বরে অাজিজনগর ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্হাপনায় অাজিজনগর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব জসিম উদ্দিন কোং র সভাপতিত্বে এক অালোচনা ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
সভায় অাজিজনগর ইউ,পি র সাবেক চেয়ারম্যান জনাব রফিক চৌঃ,অাজিজনগর ইউনিয়ন অাওয়ামীলীগের সাধারন সম্পাদক কামরুল ইসলাম কানন,সাংগঠনিক সম্পাদক উথোয়াই মারমা,প্রবিণ চিকিৎসক ডাঃ অাব্দুল মতিন,২নং চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার নুরুল ইসলাম,ইসলামপুর বি অালম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার নুরুল অাবসার,সাবেক ছাত্রনেতা রবিউল ইসলাম তারেক,যুব সংগঠক অাব্দুল কুদ্দুস ভূইয়া,ইউপি সদস্য এম ডি রোকন,মোঃ অালী,সাংবাদিক কামরুল হক মহসিন,সাংবাদিক মোঃ ইসমাইল,মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ প্রমুখ বক্তব্য রাখেন। এতে অাজিজনগরের বিভিন্ন শ্রেনী পেশা , ধর্মিয় নেতা ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।
বক্তারা বলেন বান্দরবানের একমাত্র শিল্পনগরী অাজিজনগর।শিক্ষা,স্বাস্হ্য সেবা অার যোগাযোগের সমৃদ্ধশালী জনপদ এটি।অামাদের দীর্ঘদিনের প্রাণের দাবি অাজিজনগরকে উপজেলায় রুপান্তরিত করা।অামাদের দাবি অাদায় না হওয়া পর্যন্ত অামরা অান্দোলন চালিয়ে যাবো।