চট্টগ্রাম, , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Alauddin Lohagara

লোহাগাড়ায় কার্তুজ দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টাকালে আটক ২

প্রকাশ: ২০১৭-১২-২৭ ২০:২৯:৪২ || আপডেট: ২০১৭-১২-২৭ ২০:২৯:৪২

নীরব জসীম, লোহাগাড়া অফিস :

লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের পদুয়া মাদ্রাসা রোডের দক্ষিণ পার্শ্বে প্রতিপক্ষ জনৈক মোঃ সায়েদ (১৭) কে ব্যাগের ভিতর ৩ রাউন্ড কার্তুজ দিয়ে ফাঁসানোর চেষ্টাকালে ২ জনকে আটক করেছে থানা পুলিশ।  ২৬ ডিসেম্বর বিকেল ৪টায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৫ জন পালিয়ে যায়। আটককৃতরা হল উপজেলার পদুয়া ফরিয়াদিকুল এলাকার আহমদ কবিরের পুত্র মহি উদ্দিন (২৪) ও একই ইউনিয়নের দাশ পাড়ার মৃত মধু দাশের পুত্র সুভল দাশ (১৯)।

অভিযান পরিচালনা করেন লোহাগাড়া থানার এসআই সোহরাওয়ার্দ্দী। ভিকটিমের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, সম্প্রতি ভিকটিম সায়েদের সাথে অভিযুক্তদের মারামারির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে ভিকটিমকে পদুয়া বাজার হতে আটক করিয়া ঘটনাস্থলে নিয়ে এসে গাছের বাটাম ও লোহার রড দ্বারা শরীরের বিভিন্নস্থানে জখম করে।

পরে ভিকটিমের ব্যাগের ভিতর ৩ রাউন্ড কার্তুজ রাখে এবং ব্যাগটি ভিকটিমকে বহন করতে বাধ্য করে। কার্তুজ ভর্তি ব্যাগটি বহনে অনীহা প্রকাশ করলে ভিকটিমকে প্রতিপক্ষরা মারধর করে। গোপন সংবাদ ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে উপজেলার পদুয়া মমতাজ মেম্বার বাড়ির মোঃ সাব্বির আহমদের পুত্র মোঃ জাহেদুল ইসলাম (২৬), একই ইউনিয়নের নিচতালুক এলাকার মৃত সৈয়দ আহমদের পুত্র মোঃ হেলাল উদ্দিন (২৪), একই ইউনিয়নের ফরিয়াদিরকুল এলাকার আবুল কাশেমের পুত্র মোঃ সেলিম (২৭), একই ইউনিয়নের নয়া পাড়ার নুরুল ইসলামের পুত্র তৌহিদুল ইসলাম (২৬) ও একই ইউনিয়নের সেগুন বাগান দলদাশ পাড়ার মৃত আবদুল মোতালেবের পুত্র আবদুল আজিজ (২৮) পালিয়ে যায়। আটক ও পলাতকদের বিরুদ্ধে অস্ত্র আইন মামলা রুজু করা হয়েছে বলে লোহাগাড়া থানা সূত্রে প্রকাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *