চট্টগ্রাম, , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Alauddin Lohagara

লোহাগাড়ায় ব্র্যাকের এক নারী কর্মীকে ছুরিকাঘাত করে ৭০ হাজার টাকা ছিনতাই 

প্রকাশ: ২০১৭-১২-২৭ ০০:০৪:২৬ || আপডেট: ২০১৭-১২-২৭ ০০:০৪:২৬

বীর কন্ঠ ডেস্ক:

কিস্তির টাকা তুলে ফেরার পথে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের এক নারী কর্মীকে ছুরিকাঘাত করে ৭০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে লোহাগাড়ার চুনতি বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

আহত ব্যাককর্মীর নাম বাপ্পী বড়ুয়া (৩০)। ছিনতাইকারীরা তার গলায় ও পায়ে ছুরি দিয়ে আঘাত করেছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নাক-কান ও গলা বিভাগে ভর্তি করা হয়েছে।

আহত বাপ্পী বড়ুয়া ফটিকছড়ি উপজেলার হাইতি এলাকার আপন বড়ুয়ার স্ত্রী। চাকরির সুবাধে তিনি লোহাগাড়া এলাকায় বসবাস করছিলেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জেলা পুলিশের মেডিকেল ১ টিমের সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার  বলেন, কিস্তির টাকা তুলে কর্মস্থলে ফিরছিলেন বাপ্পী বড়ুয়া। এসময় বেশ কয়েকজন ছিনতাইকারী তার কাছে থাকা টাকা নিয়ে নেওয়ার চেষ্টা করেন। তিনি বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

রাত পৌনে নয়টার দিকে তাকে চমেক হাসপাতালে আনা হয়। তার গলা ও পায়ে গুরুতর জখম হয়েছে। ১৯ নম্বর ওয়ার্ডে (নাক-কান ও গলা বিভাগে) তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।- বাংলানিউজ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *