Faruque Khan
Executive Editor
প্রকাশ: ২০১৭-১২-২৮ ২১:৫১:৩৬ || আপডেট: ২০১৭-১২-২৮ ২২:১৯:০১
বিনোদন প্রতিবেদক, বীরকন্ঠ :
দু’টি ইউনিক গানের মিউজিক ভিডিও’র মাধ্যমে পরিচালনায় হাতেখড়ি হয়েছে ফারুক খান তুহিনের । তুহিনের পরিচালিত ন্যান্সী-শেফায়াতের গাওয়া ‘মনচোর ২’ এবং মিলনের ‘তুই তো জানে জিগার” গান দু’টির ভিডিও দর্শকদের মাঝে বেশ সাড়া জাগিয়েছে ।
অবশ্য ২০১২ সালের গোড়ার দিকে জেলা ভিত্তিক সরকারি নাট্য প্রতিযোগিতায় পরিচালনায় হাতেখড়ি হয় তুহিনের । বয়োজৈষ্ঠ্য পরিচালকদের নাটককে পেছনে ফেলে তার পরিচালিত নাটক “দেশের তরে জীবন বাজি” শেষ চারে স্থান করে নেয় । সে থেকে তুহিনের স্বপ্ন পর্দায় পরিচালনার । কিন্তু পর্যাপ্ত সুযাগ-সুবিধা না থাকায় সাধ আর সাধ্যের সংযোগ হয়নি ।

তবে একেবারে হাল ছাড়েননি তিনি । সাংবাদিকতার পাশাপাশি অভিনয় ও পরিচালনা দুটিই জিঁইয়ে রাখেন । এ প্রতিবেদককে তিনি জানান, ‘‘সমাজের প্রতিচিত্র ফুটিয়ে তুলতে কিছু নাটক নির্মাণের পরিকল্পনা আছে । বিশেষ করে মফস্বলের খেটে খাওয়া মানুষের গল্পগুলো বিত্তবানদের জৌলুসের নাটকে হারিয়ে যাচ্ছে । এগুলো তোলে ধরার চেষ্টা করব’’ ।
তুহিন ‘রোহিঙ্গা কন্যা’ নামে একটি শর্টফিল্ম তৈরীর কাজ নিয়ে ব্যস্থ আছে এখন । এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশে আগত এক রোহিঙ্গা কন্যাশিশুর জীবন নিয়ে ফিল্মের কাহিনী তৈরী করা হয়েছে । বাকিটা প্রচার হলে দেখবেন ।”

তুহিন জানান, বহুজাতিক কোম্পানীগুলো বড় বড় নাটক ও ছায়াছবিতে অর্থায়ন করে । তাই উঠতি নির্মাতা ও পরিচালকরা স্পন্সর না পেয়ে ঝড়ে পড়ে । মফস্বলের বিভিন্ন প্রতিষ্ঠান যদি অর্থায়নে এগিয়ে আসে এবং বিজ্ঞাপন দেয় তবে পরিচালনার পরিসর বৃদ্ধি করার আশা ব্যক্ত করেন তিনি ।