Alauddin Lohagara
প্রকাশ: ২০১৭-১২-২৮ ২১:১৩:১১ || আপডেট: ২০১৭-১২-২৮ ২১:১৩:১১

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন জাতির জনক বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ ও স্মৃতি পাঠাগার এর লোহাগাড়া উপজেলা কমিটি সম্প্রতি গঠিত হয়েছে।
গতকাল কেন্দ্রীয় পরিচালনা কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ডা: নেপাল দাশ গুপ্ত, দক্ষিন জেলা কমিটির সম্পাদক এড: আবদুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৬২ সদস্য বিশিষ্ট লোহাগাড়া উপজেলা কমিটির অনুমোদন দেয়া হয়।
এতে পদুয়ার ফরিয়াদি কূলের কৃতি সন্তান বাবু সুদর্শন বড়ুয়াকে সভাপতি ও লোহাগাড়ার উদীয়মান ক্রীড়ামোদী ব্যাক্তিত্ব জনাব ইসমাইল হোসেন সোহাগকে সাধারন সম্পাদক, আমিরাবাদের বিশিষ্ট অনলাইন এক্টিভিস্ট সুজন দাশকে সহ- সাধারন সম্পাদক, পদুয়ার বিশিষ্ট তরুন শিক্ষাননুরাগী মাষ্টার বাপ্পাদাশ কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য কার্যকরী কমিটি গঠন করা হয়।
পাশাপাশি মো: জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রধান করে ৩১ সদস্য বিশিষ্ট উপদেষ্ঠা পরিষদের ও অনুমোদন দেয়া হয়।