Alauddin Lohagara
প্রকাশ: ২০১৭-১২-৩০ ২১:৫১:৫৪ || আপডেট: ২০১৭-১২-৩০ ২১:৫১:৫৪

বেলাল আহমদ,বিশেষ প্রতিনিধি :
বান্দরবানের লামা ব্লাড ব্যাংকের উদ্যোগে গরীব, দুস্থ ও এতিমদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে লামা বাজার জেলা পরিষদের গেষ্ট হাউজ মিলনায়তনে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।
লামা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা আক্তার হামিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল। বিশেষ অতিথি ছিলেন, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা লামা ইউনিট কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, চট্টগ্রাম ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ইমরান ইমু ও লামা প্রেস ক্লাবের সভাপতি প্রিয়দর্শি বডুয়া। এছাড়া ব্লাড ব্যাংকের সকল সদস্যরা উপস্থিত ছিল।
ব্লাড ব্যাংকের উদ্যোগে ১৫০ জন রিক্সা চালক, লামা আলিয়া এতিমখানা এবং বিলছড়ি দারুল উলুম মাদ্রাসার ৫০জন এতিম শিশুদের শীতবস্ত্র প্রদান করা হয়।
ব্লাড ব্যাংকের সদস্যরা নিজেদের পকেটমানি থেকে সঞ্চয় করে দুস্থদের জন্য এই শীত বস্ত্র ক্রয় করে। এই সংগঠনটির সদস্যরা ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত।