চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

কক্সবাজারে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ

প্রকাশ: ২০১৭-১২-৩১ ২০:০৯:০৯ || আপডেট: ২০১৭-১২-৩১ ২০:০৯:০৯

নিউজ ডেস্ক:

কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়ারছড়ার ডালিয়া কলোনী থেকে ৪টি ছুরি, ৫টি মুখোশ ও ৪টি লোহার রডসহ পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- কক্সবাজার পিটি স্কুল হাশেমিয়া মাদ্রাসা এলাকার ছাদেকের ছেলে মো. জামাল হোসেন (২৮), গাড়ির মাঠ এলাকার মজিবুল হকের ছেলে মো. ফয়েজ (২৬), উখিয়া কোট বাজার এলাকার মো. হাছানের ছেলে মো. সোহেল (২৪), দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার মো. কালুর ছেলে মো. ইমরান (১৯), পিটি স্কুল এলাকার মোজাম্মেল হকের ছেলে সায়মন ইসলাম (১৬)।

রোববার (৩১ ডিসেম্বর) ভোরে তাদের গ্রেফতার করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া  জানান, গ্রেফতারদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও দস্যুতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে নতুন করে আরো একটি মামলা করে আদালতে পাঠানো হয়েছে। বাংলানিউজ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *