চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা

প্রকাশ: ২০১৭-১২-৩১ ১৪:৪৪:১৮ || আপডেট: ২০১৭-১২-৩১ ১৪:৪৪:১৮

 

 

নিউজ ডেস্ক:

দক্ষিণ বঙ্গোপসাগরে একটি মৌসুমী লঘুচাপ অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই সঙ্গে উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মৌসুমী লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে আজ (রোববার) হালকা থেকে মাঝারী বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থাায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ সকাল ৯টার পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে আরও বলা হয়েছে আজ মধ্যরাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে এবং সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ ছাড়া পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে এ সময় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

গতকাল (শনিবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুন্ড ও কক্সবাজারের টেকনাফে ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ৪১ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২২ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *