চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

Alauddin Lohagara

লোহাগাড়া-সাতকানিয়া আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী খোরশেদ আলম চৌধুরী

প্রকাশ: ২০১৭-১২-৩১ ২০:৪২:৪৫ || আপডেট: ২০১৭-১২-৩১ ২০:৪২:৪৫

 

লোহাগাড়া অফিসঃ

লোহাগাড়া-সাতকানিয়া সংসদীয় আসনে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী বলে একাধিক সূত্রে খবর পাওয়া গেছে। গতকাল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু তার ফেইসবুক একাউন্টে এ ব্যাপারে স্ট্যাটাস দেন। মুহুর্তের মধ্যে উপজেলার সর্বত্র ছড়িয়ে পড়ে। দলীয় নেতাকর্মীরা আনন্দ উল্লাস করে। উজ্জ্ববিত হয় নেতাকর্মীরা।

 

স্থানীয় আওয়ামীলীগ নেতা ও বটতলী শহর উন্নয়ন কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব মামুনুর রশিদ চৌধুরী প্রতিবেদককে বলেন, সাবেক এমপি মোস্তাক আহমদ চৌধুরী ব্যতিত লোহাগাড়ার সন্তান আর এমপি হয়নি। দীর্ঘদিন সাতকানিয়া ও চন্দনাইশের বাসিন্দা এমপি হয়েছেন। এবার আমরা লোহাগাড়ার সন্তান ও লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীকে এমপি হিসাবে দেখতে চাই।

 

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী বলেছেন, দল যদি আমাকে মনোনয়ন দেয় ইনশাল্লাহ আমি সকল নেতাকর্মীকে সাথে নিয়ে এ আসন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিব।

 

এলাকায় খোজ খবর নিয়ে জানা গেছে, প্রতিদিন খোরশেদ আলম চৌধুরী দলীয় কর্মকান্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণ করছেন।  খোরশেদ আলম চৌধুরী ঐতিহ্যবাহী লোহাগাড়া জমিদার পাড়ার আলহাজ্ব বেলায়েত  হোসেন চৌধুরীর পুত্র। দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান তিনি। স্বাধীনতার পর থেকেই লোহাগাড়া সাতকানিয়ার রাজনৈতিক অঙ্গন এ পরিবারের দখলে। এ পরিবার থেকে এমপি, উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান ছিল। যুগ যুগ ধরে এ পরিবার লোহাগাড়া রাজনৈতিক অঙ্গনে ভূমিকা রাখছে। উপজেলা পরিষদ ও লোহাগাড়া থানার ভূমি এ পরিবার দান করেছে। এ পরিবারের জমির উপর উপজেলা ও থানার ভবন প্রতিষ্টিত হয়েছে।

খোরশেদ আলম চৌধুরী ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। তিনি বার আউলিয়া কলেজ ছাত্র লীগের সভাপতি ছিলেন। পরবর্তীতে লোহাগাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। কাউন্সিলরদের ভোটে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি । বর্তমান সময়ে তার নেতৃত্বে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ  সু-সংগঠিত। তিনি মনোনয়ন পেলে দলীয় নেতাকর্মীরা মূল্যায়িত হবে বলে মনে করেন স্থানীয় আওয়ামী লীগ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *